দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২২ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বাগমারায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগমারায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। এছাড়া ভবানীগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বাগমারা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com