দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বাগমারার সোনাডাঙ্গায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

বাগমারার সোনাডাঙ্গায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ নম্বর সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

সোমবার বিকেলে সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে সোনাডাঙ্গা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সন্ধ্যায় নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, বাগমারার প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি বলেন, সোনাডাঙ্গা ইউনিয়নের উন্নয়নেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের উন্নতি, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবুল হোসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা ও সেক্রেটারি সাব্বির আহমেদ।

এ সময় সোনাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com